দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার (১৯ আগস্ট)। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ১৯৮০ সালের ১৯ আগস্ট সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ও দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। স্বেচ্ছাসেবক দলের সভাপতি সংসদ সদস্য এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক ও প্রতিমন্ত্রী রাজিব আহসান দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল ৭টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কেন্দ্রীয় কর্মসূচি শুরু হওয়ার কথা। এরপর সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি আজ দেশব্যাপী সব জেলা ও মহানগর শাখায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশব্যাপী সব থানা, উপজেলা ও পৌর শাখায় ফলজ ও বনজ বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন নেতাকর্মীরা।
এমএস/